🌷বিশ্বাস🌷
✍️সুশান্ত মোহন চট্টোপাধ্যায়✍️
প্রতিটি শ্বাস
একটি ভোরের সূর্যোদয়
একটি নূতন প্রত্যয়
জীবনের বিশ্বাস।
মধ্যাহ্ন গগনের আলো
বহতা নদীর যাপনকথা
প্রাত্যহিকতার কথকতা
সোনালী রঙটা ভালো।
পড়ন্ত বিকাল
সমস্ত কিছুকে একসাথে
খুঁজে নেওয়া মনের খাতাতে
বিষন্নতার অস্তরাগে লাল।
এ ভাবেই আসা-যাওয়া চিরটাকাল।
– 0 –
Very nice composition. L
অশেষ ধন্যবাদ
খুব সুন্দর। কবিতা গুল নতুন ভাবের।
খুব সুন্দর লেখা
একজন লেখক এর সব থেকে বড় প্রাপ্তি তার লেখা যদি পাঠক দের হৃদয়কে স্পর্শ করতে পারে, যদি তাদের হৃদয়ে সেই…