💥স্বেচ্ছা নির্বাসন থেকে💥
✍️সুশান্ত মোহন চট্টোপাধ্যায়✍️
আবার পাওয়া যাবে কি
দুর্লভ এই মনুষ্য জীবন,
ভাবো না একবার
কুম্ভীপাকে নিমগ্ন মানব মন।
ক্ষণিক সুখের লাগি
হারাতে চায় না যে সময়,
সাময়িক বিরহ সহ্য করে
চিরকালীন সুখের আশায় রয়।
এসো বন্ধু নির্বাসনে যাই।
ছুঁয়া নয়,করমর্দন নয়
আলিঙ্গন কিংবা কানে কানে কথা নয়।
ভালোবাসার পরশকে বলি
একটু ধৈর্য ধরো
একটু দূরত্ব বজায় রাখো,
অনাবিল আনন্দে ভাসবে সময়
সুন্দর ভবিষ্যৎ,স্বপ্নমাখা এক জগৎ।
* * *
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
Very nice composition. L
অশেষ ধন্যবাদ
খুব সুন্দর। কবিতা গুল নতুন ভাবের।
খুব সুন্দর লেখা
একজন লেখক এর সব থেকে বড় প্রাপ্তি তার লেখা যদি পাঠক দের হৃদয়কে স্পর্শ করতে পারে, যদি তাদের হৃদয়ে সেই…