(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
করোনায় করণীয়
*************
শ্যামল মণ্ডল
**********
এই সময়ে সাবান জলে
ভরসা রাখা যেতেই পারে,
মানলে নিয়ম রাখবে দুরে
সর্দি জ্বর ও করোনারে।
রোগের ভয়ে বিদেশ থেকে
ঘরে যারা আসছে ফিরে,
কেউ জানে না ছোঁয়াচে রোগ
আছে কিনা তাঁদের ঘিরে।
প্লেন জাহাজে সফর শেষে
খুবই ভালো চেক-আপ করা।
দোষ না পেলেও খুব জরুরী
সাবান জল ও মুখোশ পরা।
ধৈর্য ধরে একলা ঘরে
১৪ দিনের যাপনকালে ,
শরীর খারাপ লাগলে তবেই
ছুটতে হবে হাসপাতালে।
*************
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
কপিরাইট ©শ্যামল মণ্ডল .
Very nice composition. L
অশেষ ধন্যবাদ
খুব সুন্দর। কবিতা গুল নতুন ভাবের।
খুব সুন্দর লেখা
একজন লেখক এর সব থেকে বড় প্রাপ্তি তার লেখা যদি পাঠক দের হৃদয়কে স্পর্শ করতে পারে, যদি তাদের হৃদয়ে সেই…