🙏অবসর🙏
✍️শিপ্রা দে✍️
আমার আর গুণ কোথায়?
সব তো ভাতের হাঁড়িতে চলে গেল ।
মনের আক্ষেপ মনেতেই রইলো,
আক্ষেপ ছাড়া জীবনে পেলাম না কিছুই,
অথচ গুণী মহিলা হলেন অসহায় ,
অবসর যে বড়ো ভয়ংকর ।
একসময়ে তিনি ছিলেন সরকারি ডিরেক্টর,
গদিতে বসে দেখিয়েছেন অহংকার,
অবসরের জীবন হয়েছে শুরু ,
গৃহের মধ্যে এখন হয়েছেন গৃহিণী,
অবসর জীবন যে কতো কষ্টের,
বাইরের জগতে থাকা মানুষ,
বুঝতেন না অন্দরমহলের মহিলাদের কথা,
তাদের তো নেই কোনও অবসর ,
শেষ বয়সেও তারা করে যায় পরিশ্রম,
চিরদিনের মতো চোখ বন্ধ করলেই হবে তাদের অবসর।।

Very nice composition. L
অশেষ ধন্যবাদ
খুব সুন্দর। কবিতা গুল নতুন ভাবের।
খুব সুন্দর লেখা
একজন লেখক এর সব থেকে বড় প্রাপ্তি তার লেখা যদি পাঠক দের হৃদয়কে স্পর্শ করতে পারে, যদি তাদের হৃদয়ে সেই…