কবি পরিচিতি :
হান্নানুল মহাজেজরিন: আমি হান্নানুল মোহাজ্জেরীন আমার পিতা হামেদ আলী এবং মাতা রেজিয়া খাতুন|
দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি থানার অন্তরগত পাপতাহার গ্রামে আমার নিবাস|
১৯৯২সালের ২৭ফেব্রুয়ারী এক কৃষক পরিবারের আমার জন্ম|১৯৯৯সালে গ্রামের প্রাথমিক বিদ্যলয় আমার পড়াশোনা শুরু তারপর আমিন পুর উচ্চ বিদ্যালয় থেকে ২০০৯সালে মাধ্যমিক পাস করি, বংশীহারি উচ্চ বিদ্যালয় থেকে কলা বিভাগে ২০১১সালে উচ্চ মাধ্যমিক পাস করি|২০১৪সালে গঙ্গারামপুর কলেজ ইতিহাস বিভাগে বি. এ পাস ২০১৬সালে গৌড়বঙ্গ বিশ্ব বিদ্যালয় থেকে ইতিহাস বিভাগে এম. এ পাস করি|
বর্তমানে আমি বি. এড এর ছাত্র|এছাড়াও কালিয়াচক আবাসিক মিশন নামক একটি বেসরকারি বিদ্যালয় সহকারী শিক্ষক হিসাবে কাজ করি|লোকাল কিছু পত্রিকায় লেখা লেখি করি|
কবিতা – শিক্ষিত বেকার
কলমে-হান্নানুল মহাজ্জেরীন
******************
ডিগ্রী অনেক আছে
ঢেলে দিলে ভরে যায় টেবিল|
বাবা টাকা দিয়ে দিয়ে ক্লান্ত
মা হয়ে গেছে হতাশ|
মনে-মনে শপথ নিয়েছি
হাড়ভাঙা পরিশ্রমে
দিনরাত এক করে দিয়েছে|
চাকরিটা নিতেই হবে
অনেক দিন অপেক্ষার পরও
এবারও হলো না|
অপেক্ষা করতে করতে
চুলে পাক ধরেছে|
পকেটে টাকা নেই,
কিন্তু সম্মান আছে ঢের বেশি|
কোন কাজে হাত দিতে লাগে বড় লাজ
হয়তো মাস্টারমশাই শেখায়নি,
কোন কাজেই ছোট নয়|
যারা লাজ ভেঙ্গে
কাজে হাত বাড়িয়েছে
তারা অনেকটাই সফল|
অপেক্ষা করতে করতে
ভালোবাসার মানুষটাও
অন্যের গলায় মাল্যদান করে|
সমস্ত আকাশটা যেন
মাথার উপর ভেঙ্গে পড়ে|
বাধ্য হয়ে কোন কাজ বেছে নিয়ে
সকল যোগ্যতা সকল স্বপ্ন
মনের অনেক গভীরে কবর দিয়ে
একটাই সম্মান
শিক্ষিত বেকার|

Very nice composition. L
অশেষ ধন্যবাদ
খুব সুন্দর। কবিতা গুল নতুন ভাবের।
খুব সুন্দর লেখা
একজন লেখক এর সব থেকে বড় প্রাপ্তি তার লেখা যদি পাঠক দের হৃদয়কে স্পর্শ করতে পারে, যদি তাদের হৃদয়ে সেই…