🙏হ্নদয়ে নজরুল তুমি 🙏
✍️ শংকর দাস ✍️
হ্নদয়ে নজরুল তুমি, তোমাকে চিনতে করিনি ভুল,
তুমি থাকলে সমাজে আবার নতুন করে ফুটতো ফুল৷
আজ পথে ঘাটে নবীণেরা নেশায় হচ্ছে প্রতিনিয়ত জর্জরিত,
তুমি নেই প্রতিবাদ করবে কে, তাই হ্নদয়ে আজ ক্ষত৷
তোমার কলমে জ্বলতো আগুন, তাইতো তুমি বিদ্রোহী,
তুমি নেই, তাই কে করবে সমাজ সংস্কার কেউ নেইতো আগ্রহী৷
তুমি নেই সমাজে তাই নারীরা হচ্ছে পদে-পদে লাঞ্ছিত,
সমাজ সংস্কারের নামে সমাজপতিরা আশার নৌকা ডুবাচ্ছে প্রতিনিয়ত৷
কবে আবার তোমার মত ঘরে ঘরে নজরুল জন্ম হবে,
আবার নতুন করে বলো সমাজ সংস্কার কখন হবে, কবে?
বেঁচে থেকেও মনে হয় পদে-পদে বিপদ, কে বলবে প্রতিবাদী কথা?
কেউ প্রতিবাদ করলে সমাজপতিদের বাড়ে মাথা ব্যাথা৷
তুমি আবার কবে আসবে, প্রতিটি সমাজের ঘরে-ঘরে?
কখন আবার নতুন করে সমাজ পাবে আলো, জীবনের তরে?
নজরুল তুমি আবার আস ফিরে এই সোনার বাংলায়,
তুমি ছাড়া সমাজপতিদের মাথা নোয়াবে কে এই ধরায়?

Very nice composition. L
অশেষ ধন্যবাদ
খুব সুন্দর। কবিতা গুল নতুন ভাবের।
খুব সুন্দর লেখা
একজন লেখক এর সব থেকে বড় প্রাপ্তি তার লেখা যদি পাঠক দের হৃদয়কে স্পর্শ করতে পারে, যদি তাদের হৃদয়ে সেই…