লীলাময়
সুমন চক্রবর্তী
——————-
শ্যাম তোমার হাজার লীলা,
হাজার বেশে কর।
কখনো তুমি বাঁশি বাজাও,
কখনো অসি ধর।
কখনো তুমি গোঠের রাখাল,
কখনো ননী চোরা।
কখনো তুমি কলস ভেঙে,
গোপী মন চোরা।
বসে তুমি কদম ডালে,
কাপড় চুরি কর।
সাধুজনে উদ্ধারিতে,
অরি দমন কর।
যে জন জেনেছে তোমায়,
সেই পায় চরণ।
হৃদপদ্মে বিরাজ কোরো,
আসবে যখন মরণ।
অসাধারণ ও মানসম্মত এ পত্রিকাটির উত্তরোত্তর উৎকর্ষতা ও প্রচার বৃদ্ধি হোক।
Very nice composition. L
অশেষ ধন্যবাদ
খুব সুন্দর। কবিতা গুল নতুন ভাবের।
খুব সুন্দর লেখা