রাধাকৃষ্ণ
দীননাথ চক্রবর্তী
ওসখি পাড়ের কড়ি ষোলোআনা
এক কড়িতে হবে না ,
উজান তুফান উথাল পাথাল
পদে পদে যাতনা ।
ওসখি এক কড়িতে হবে না।
এক কড়িতে সখির সখি
পাড় করাতো যাবে না ,
একের বাইরে শতেক হাজার
বিরোধ বিভেদ যাতনা ।
ওসখি এক কড়িতে হবে না।
সখির কড়ি ষোলোআনা
সখির সখি লক্ষআনা ,
হাতে রাখলে চলবে না
যতই করো বায়না ।
ওসখি এক কড়িতে হবে না।
Subscribe to our newsletter!
[newsletter_form type=”minimal”]
Very nice composition. L
অশেষ ধন্যবাদ
খুব সুন্দর। কবিতা গুল নতুন ভাবের।
খুব সুন্দর লেখা
একজন লেখক এর সব থেকে বড় প্রাপ্তি তার লেখা যদি পাঠক দের হৃদয়কে স্পর্শ করতে পারে, যদি তাদের হৃদয়ে সেই…