
গল্প
মহামতি আকবর
- কলমে :অগ্নিমিত্র
- ************আবুল ফতেহ জালালউদ্দিন মুহাম্মদ ছিলেন মুঘল সাম্রাজ্যের তৃতীয় সম্রাট । তিনি মুঘল সাম্রাজ্যের সবথেকে সফল ও দূরদর্শী বাদশাহ ছিলেন। প্রজারা প্রীত হয়ে তাঁর নাম রাখেন ‘ আকবর’।
আকবর পড়তে লিখতে না পারলেও খুব বুদ্ধিমান ও বিচক্ষণ বাদশাহ ছিলেন। ১৫৫৬ খ্রিস্টাব্দের চোদ্দই ফেব্রুয়ারি মাত্র চোদ্দ বছর বয়সে তাঁকে সিংহাসনে বসতে হয়েছিল। বিরাট যোদ্ধা হবার সাথে সাথে আকবরের জ্ঞানস্পৃহাও ছিল খুব প্রবল । তাঁর সভা আবুল ফজল, বীরবল, টোডরমল ও তানসেনের মতো গুণীজনে পরিপূর্ণ ছিল ।
সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস রাখতেন আকবর । জিজিয়া কর উঠিয়ে দেন তিনি । বীর রাজপুত যোদ্ধা মানসিংহ ছিলেন তাঁর সেনাপতি । আরো অনেক হিন্দু তাঁর সভায় কর্মচারী হিসেবে কর্মরত ছিলেন। এমনকি তাঁর তৃতীয় পত্নী ছিলেন রাজপুত,,যিনি হরকাবাঈ বা হীর কুঁয়র নামে বিখ্যাত ।
লুকিয়ে লুকিয়ে তানসেনকে সঙ্গে নিয়ে চিতোরে মীরাবাঈয়ের ভজনও শুনতে যেতেন আকবর । তাঁকে হীরেখচিত একটি হার উপহারও দেন তিনি ।..
এই বাদশাহ রোজ সকালে সূর্যপ্রণাম করে তবে জল খেতেন । সব ধর্মের মনুষদের নিজের কাছে ডেকে তিনি ধর্মের ব্যাখ্যা শুনতেন । পরে তিনি নিজেই দীন-ই-ইলাহি নামে একটি নতুন ধর্ম প্রচার করেন । ..
এমন বাদশাহ আর আসবে না। এই মহান ব্যক্তিত্বের উদ্দেশ্যে সশ্রদ্ধ প্রণাম রইল ।।..
🍂🍃🍂🍃🍂
Very nice composition. L
অশেষ ধন্যবাদ
খুব সুন্দর। কবিতা গুল নতুন ভাবের।
খুব সুন্দর লেখা
একজন লেখক এর সব থেকে বড় প্রাপ্তি তার লেখা যদি পাঠক দের হৃদয়কে স্পর্শ করতে পারে, যদি তাদের হৃদয়ে সেই…