ভোরের বেলায়
বিশ্বনাথ সাহা
বর্ষা কি বসন্ত,তুমি আসতে
হেমন্ত ও শীতে
ফুল কুড়ানো ভোরের বেলায়
সবই কুড়িয়ে নিতে।
ছিলে তুমি ভোরের সাথী
শুদ্ধ বাতাস গায়ে
অত ভোরে জাগতো না কেউ
ফাঁকা ডাইনে বাঁয়ে।
ছিলেম তোমার নিত্য সাথী
তুমি ছিলে আমার
সৌরভেতে ভরতো যে মন
সময় কুসুম তোলার।
ফুলের সাজি ভরতো যেমন
খুশিতে মন আরও
ফিরে যেতাম যে যার ঘরে
আজ মনে আমারও।
ব্যস্ত তুমি তাই আমিও
সময় করে এসো
উঠবো আমি ভোরের বেলায়
ভোরকে ভালোবেসো।
© বর্ধমান/ ৮ চৈত্র ১৪৩১
22 March 2025
Very nice composition. L
অশেষ ধন্যবাদ
খুব সুন্দর। কবিতা গুল নতুন ভাবের।
খুব সুন্দর লেখা
একজন লেখক এর সব থেকে বড় প্রাপ্তি তার লেখা যদি পাঠক দের হৃদয়কে স্পর্শ করতে পারে, যদি তাদের হৃদয়ে সেই…