ভুল ভাবনায় জীবন ব্যয়
সুব্রত মিত্র
যাদের মনে করতাম তারা খুব ভালো
তারা কেউই ভালো নয়
যাদেরকে মনে করতাম তারা খুব ধার্মিক
তারা কেউই ধার্মিক নয়
যাদেরকে সোজা ভেবেছিলাম
তারা মোটেই সোজা নয়
যাদেরকে বেকা ভেবেছিলাম
তারা কেউই বেকা নয়
যাদেরকে আপন ভেবেছিলাম
তারা কেউই আপন নয়।
যাদেরকে পর ভেবেছিলাম
তারা কেউই পর নয়
যাদেরকে ভেবেছিলাম ভগবান
তারা সবাই শয়তান
যাদেরকে ভেবেছিলাম খুব সচেতন
তারা সবাই পূর্ণ অচেতন
যাদেরকে ভেবেছিলাম ভীষণ সরল
তাদের মন-মানসিকতায় সবচেয়ে গরল
জীবনের স্রোত বয়ে গেছে এ হেন ভুল ভাবনায়
এই নিরুপায় দশায় কাটিয়েছি জীবনের অধিকাংশ সময়।
Very nice composition. L
অশেষ ধন্যবাদ
খুব সুন্দর। কবিতা গুল নতুন ভাবের।
খুব সুন্দর লেখা
একজন লেখক এর সব থেকে বড় প্রাপ্তি তার লেখা যদি পাঠক দের হৃদয়কে স্পর্শ করতে পারে, যদি তাদের হৃদয়ে সেই…