
ভাষা খুঁজছে
অশোক কুমার আচার্য্য
ধ্বংসস্তূপে ভাষা খুঁজছে
ছোট ছোট ছেলেমেয়েরা,
তাদের স্কুলের বইখাতা-
পুড়ে গেছে আগুনের ক্ষুধায়।
ঝুপড়ির আগুন কিভাবে লাগে?
তদন্ত হয় না,নেতারা আসেন-
ভিক্ষা দিতে আবার ঝুপড়ির।
গরিব মানুষের মাথাগোঁজার ঠাঁই
রাজনীতির কারবারিদের হাতে,
তোলাবাজ থেকে মাসলম্যান
সবই জোগায় এই ঝুপড়ি গুলো।
ধ্বংসস্তূপে ভাষা খুঁজছে
নতুন বিশ্বের ছেলেমেয়েরা,
তাদের ক্ষনিকের মনের ক্ষুধা,
শিক্ষা ও চেতনার হাতিয়ার।
আগুনের পেটের সর্বগ্রাসী ক্ষুধা
গরীবের সংসারকেই ছাই করে,
সরিয়ে রাখা ক’টা টাকা পয়সা
দিনের রোজগার সবই পুড়ে শেষ।
ভাষা খুঁজছে খুদেরা ধ্বংসস্তূপে
বড় হলে তারা উত্তর খুঁজবে।
Very nice composition. L
অশেষ ধন্যবাদ
খুব সুন্দর। কবিতা গুল নতুন ভাবের।
খুব সুন্দর লেখা
একজন লেখক এর সব থেকে বড় প্রাপ্তি তার লেখা যদি পাঠক দের হৃদয়কে স্পর্শ করতে পারে, যদি তাদের হৃদয়ে সেই…