https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2139129812952104
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
‘বিশ্ব পরিবেশ দিবস স্মরণে ‘
“বিষে বিষে নীল “
এখন বাতাসে বিষ
বিষাক্ত শাক – সব্জি ,
বিষে নীল হয়ে যাচ্ছে
মানুষের মন আর চোখের
জলে ধূয়ে যাচ্ছেনা অকাল
মৃত্যু , আমরা সেই
সবজান্তা পবিত্র পাপীরা
যারা পুকুর বোঝানো দেখিনা
যারা গাছ কাটলে মনে ব্যাথা
পাইনা , স্পঞ্জ কারখানার কিংবা রাশি রাশি গাড়ির কালো ধোঁয়া পৃথিবীর শ্বাসনালী চেপে ধরছে । তবু ফুর্তি বাড়ছে , হুজুগে মেতে উঠছে জনতা , ভিড় বাড়ছে উৎসবে , মেলায় । এখন বাতাসে বিষ আর নীল হয়ে যাওয়া বিষাক্ত মন –
অপরিস্কার ড্রেন , রোগ বাহিত মশা , মাছির উপদ্রবে শুধু কান্না পাচ্ছে নিজেদের আসন্ন মৃত্যুর কালো ছায়ায় ….. ।
– কৌশিক গাঙ্গুলি ।
Very nice composition. L
অশেষ ধন্যবাদ
খুব সুন্দর। কবিতা গুল নতুন ভাবের।
খুব সুন্দর লেখা
একজন লেখক এর সব থেকে বড় প্রাপ্তি তার লেখা যদি পাঠক দের হৃদয়কে স্পর্শ করতে পারে, যদি তাদের হৃদয়ে সেই…