🎃নেশা নাকি পেশা🎃
✍️বাপন হাজরা✍️
ও…..নথুরাম বাবু!
আর কতক্ষণ চাইহা থাকবেন
চক্ষুতে তো ব্যামো হইবো
আপনার লাজ সরম কিছু নাই নাকি!
সেই তহন থ্যাক্যা আপনি মুখে আঙুর পুরছেন
আর আমার দিক্যে ফ্যাল ফ্যাল করে চাইহা আছেন।
আর কত রঙ্গ দেখাইতে হইবো
একটু খ্যামা করবেন ?
সেই সন্ধ্যা থ্যাক্যা তো লাটিমের মতো ঘুরতাই আছি।
কোমার দোলাইতে বলেছেন,
আচ্ছা মতো কোমরও দোলাইছি
আমার লাজ সরম সব খাইছি
আর খিদার জ্বালায় দ্বিধাকেও খাইছি
হাঁসতে বলেছেন, কস্ত লুকাই হাঁসেছি
আপনার পেয়াদা তো আপনারে আচ্ছা মালিশ দিচ্ছে…
আমায় কে দেবো….!
একটু খ্যামা কহন করবেন?
নথুরাম বাবু……
একটা কথা কই আপনারে
রাগ হরবেন না কিন্তু !
বলছি! নাচ দ্যাখ্যা আপনার নেশা
নাকি শরীর দ্যাখা পেশা।।
(সমাপ্ত)
অসাধারণ ও মানসম্মত এ পত্রিকাটির উত্তরোত্তর উৎকর্ষতা ও প্রচার বৃদ্ধি হোক।
Very nice composition. L
অশেষ ধন্যবাদ
খুব সুন্দর। কবিতা গুল নতুন ভাবের।
খুব সুন্দর লেখা