ফানুস।
উত্তম ভট্টাচার্য।
বুঝলে বেটা-
উড়ছে যেটা,
‘ফানুস’ সেটা-
আগুন দিয়েছ যার গায়ে;
পুড়ছে শরীর
জ্বলছে শিখা-
রং মশলা পড়ছে ঝড়ে।
খানিক আলো
খানিক নাচা-
দু’চোখ তুলে তাকিয়ে থাকা;
তা ধিনধিন
নেই ভাবনা-
জীবনটাও বুঝি এমনি সোজা।
বুঝছ নাকি
ধোঁকা বাজি-
ফানুসে ফানুসে ভেসে থাকা;
বেকুব তুমি
ভীষন বোকা-
স্বপ্নভেলায় যায় নাতো বাঁচা।
চোখের ঝলক
বুকের পুলক-
মিলিয়ে যাবে এক পলকে;
মশলা ফুড়িয়ে
আগুন ছেড়ে-
ফানুস যখন চুপসে পড়বে।
হ্যান করেঙ্গা
ত্যান করেঙ্গা-
গাজর ঝুলিয়ে বাঁদর নাচেগা;
আবোল তাবোল
ছাগলের দল-
নেই চলেগা নেই চলেগা।
বুজরুকি যত
কচুরিপানার মত-
থমকেই দেবে জীবন ধারা;
করবে বশ
হীনতার যশ
মিথ্যার জাল আর প্রবঞ্চণা।
ভালোর ভালো
তারচে ভালো-
‘ফানুস’ ছেড়ে বেরিয়ে পড়ো;
দিবাস্বপ্ন ছেড়ে
আবেগ ঝেড়ে-
চেষ্টা করেই হওনা বড়ো?
চেষ্টা বিনে
স্বপ্নের দানে-
সফল হয়নি কেউ দুনিয়ায়;
মেহনত বিনে
করুণার দানে-
তরী ডুববে মাঝ দরিয়ায়।
বাঁচা-না-বাঁচা
ভুলভুলানি ধাঁচা-
হাহাকার ভরা সারাটা জীবন;
ভুলে আত্মসন্মান
ঘৃণিত জীবন-
মুক্তির চাবিকাঠি শরীরের ঘাম।
Tags: কবিতা
Very nice composition. L
অশেষ ধন্যবাদ
খুব সুন্দর। কবিতা গুল নতুন ভাবের।
খুব সুন্দর লেখা
একজন লেখক এর সব থেকে বড় প্রাপ্তি তার লেখা যদি পাঠক দের হৃদয়কে স্পর্শ করতে পারে, যদি তাদের হৃদয়ে সেই…