15/11/2026 কবিতা • গল্প • প্রবন্ধ • সাহিত্য • সংস্কৃতি

প্রয়াত কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় স্মরণে তাঁর অভিনীত ছাব্বিশটি চলচ্চিত্রের নাম দিয়ে লেখা কবিতায় আমার শ্রদ্ধার্ঘ‍্য অর্পণে : কবি কৃষ্ণপদ ঘোষ

Spread the love

screenshot 20201109 081358
০স্মারক সংখ্যা০
()

★খুঁজে বেড়াই★
কলমে:– কৃষ্ণপদ ঘোষ।
★★★★★

আরও পড়ুন: মাধুরী ✓দীননাথ চক্রবর্তী

অপুর সংসার শূন্য ক’রে
                 অতল জলের আহ্বানে,
শেষ প্রহরে তিন ভুবনের পারে
তুমি চললে অভিযানে।

হঠাৎ দেখা দিল অসুখ
অশনি সংকেত,
সাঁঝ বাতিতে ক্রান্তিকাল
গণশত্রু অভিপ্রেত।

ছায়া ছবি হারালো লাঠি
শেষ অবলম্বন,
শূন্য অঙ্কের হিসাবে দ্বন্দ্ব
আতঙ্কিত মন।

শেষের গল্প সাঙ্গ করে
নদী থেকে সাগরে,
হারিয়ে গেলে ফেলু নাথ
কাঁচ কাটা হীরে।

ঘরে বাইরে খুঁজে বেড়াই
খুঁজি হাটে বাজারে,
চেনা অচেনার ভিড়ে খুঁজে
পেলাম হৃদয় মাঝারে।

পুনশ্চঃ,

মানব হৃদয় করে জয়
নিলে সেথায় স্থান,
তোমার গলে করি সবাই
শ্রদ্ধা-মাল‍্যদান।
–––––––

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

💬 Chat on WhatsApp