পরিযায়ী পাখির ডানা
✍️প্রশান্ত ভৌমিক✍️
যদি হতাম কোন পরিযায়ী পাখি
থাকত যদি ওড়ার মত ডানা,
আমি উড়ে চলে যেতাম, যেতাম
ঠিক নির্জন, জনহীন কোন দ্বীপে।
পৃথিবীতে সভ্যতা হয়ে এসেছে অভিশাপ,
আমরা তাকে আশীর্বাদ করতে পারিনি,
তাই এত এত দিন পরেও
আমাদের ঘরের আড়াল খুঁজতে হয়।
আমি নাকি সৃষ্টির শ্রেষ্ঠ জীব
কিন্তু আমার নেই পাখির ডানা,
তাই ঘরে বসেই মুখ লুকিয়ে
আমাকে বাঁচার স্বপ্ন দেখতে হয়।

Very nice composition. L
অশেষ ধন্যবাদ
খুব সুন্দর। কবিতা গুল নতুন ভাবের।
খুব সুন্দর লেখা
একজন লেখক এর সব থেকে বড় প্রাপ্তি তার লেখা যদি পাঠক দের হৃদয়কে স্পর্শ করতে পারে, যদি তাদের হৃদয়ে সেই…