নববর্ষ
তীর্থ মণ্ডল
নতুন বছর নতুন দিনে
মন চলে যাক নব দিগন্তে,
যত দুঃখের স্মৃতি ভুলে
মেতে ওঠো আনন্দে।
কান্না হাসি লুকোচুরি
লেগে থাকে জীবনে ,
নতুন বছর নতুন দিনে
ভোরে উঠুক তাজা প্রাণে।
বাংলার এই নব বর্ষে
উৎসবে মেতে থাকুক সকলে,
সুখ, শান্তি ও সমৃদ্ধিতে
ভরে উঠুক সবার জীবনে ।
হিংসা ও হানাহানি ভুলে
থাকো সবাই মিলে মিশে ,
ধর্মের যত ভেদাভেদ ভুলে
মানব কল্যাণের পথ চলে।