🌾নববর্ষ🌾
✍️জাকিয়া তাবাসসুম দেওয়ান✍️
করোনা করেছে এখন পৃথিবীকে গ্রাস,
এর মাঝে এসে গেছে চোদ্দোশ সাতাশ।
নববর্ষের বর্ষবরণ হলুদ মাখার তোড়
সবাই যেন ভুলে গেছে নেই কোন হুল্লোড়।।
মনে পড়ে আম পড়বে,জাম পড়বে কত,
কালবোশেখী মেজাজে ছুটব ঝড়ের মতো।
আসছে ফিরে রবীন্দ্রনাথ পঁচিশে বৈশাখ,
কিন্ত এখন মানুষ বাঁচুক ওসব এখন থাক।।
আমেরিকা জম জমাট নয় মৃত্যু উপত্যকা,
লক্ ডাউন না মানলে বাঙলা হবে ফাঁকা।
হয়তো কখন কার দুয়ারে পড়বে এসে যম,
তাহোক তবু নতুন বছর তোমায় স্বাগতম।।

Very nice composition. L
অশেষ ধন্যবাদ
খুব সুন্দর। কবিতা গুল নতুন ভাবের।
খুব সুন্দর লেখা
একজন লেখক এর সব থেকে বড় প্রাপ্তি তার লেখা যদি পাঠক দের হৃদয়কে স্পর্শ করতে পারে, যদি তাদের হৃদয়ে সেই…