💥অশনি সংকেত💥
✍️নদেরচাঁদ হাজরা✍️
বিশ্বজুড়ে আজ অশনি সংকেত
মৃত্যুর মহামিছিল চলেছে
এর শেষ কোথায় ?
কে দেবে উত্তর ?
কেউই তো জানেনা আজ
মানব সভ্যতা কোন পথে আগাবে সামনে ?
সামাজিকতাকে বিচ্ছিন্ন করাই যে আজ সর্বোত্তম পথ ৷
বাকী সব পথ হারিয়ে গেছে জীবন সীমান্তে ৷
বুকের ভেতর জমা পাথর
আরো জমছে শুধু ৷
অগ্রগতির চাকা থামতে বসেছে ৷
এ কোন অশনি সংকেত ?
কালের করাল গ্রাস থেকে কি করে বাঁচবে বল মানুষ !
মহাপ্রলয়ের ঘুর্ণিঝড় থেকে কি করে বাঁচবে বল মানুষ !
তবুও তো বাঁচতে হবে
জীবনের প্রবাহকে তো থামিয়ে দেওয়া যায়না কখনো ৷
কাটবেই একদিন
আবার নতুন সূর্য আলো দেবে
জীবনের উৎসলোকে বাজবে বিজয় সঙ্গীত ৷
তারই অপেক্ষায় আমি তুমি আমরা সবাই ৷
নদেরচাঁদ হাজরা
৭০এ নবনগর
যাদবপুর
কোলকাতা—৭০০০৩২
Very nice composition. L
অশেষ ধন্যবাদ
খুব সুন্দর। কবিতা গুল নতুন ভাবের।
খুব সুন্দর লেখা
একজন লেখক এর সব থেকে বড় প্রাপ্তি তার লেখা যদি পাঠক দের হৃদয়কে স্পর্শ করতে পারে, যদি তাদের হৃদয়ে সেই…