
। ধষর্ণ ।
মোঃ আশরাফুল ইসলাম
ধর্ষক তুমি ধর্ষিত করছো, মা-বোন নারী জাতি;
ধর্ষণে ধর্ষিত হচ্ছে পত্নী, ক্ষয় হচ্ছে পুরোজাতি ।
মূল্যবোধ ও নৈতিক অবক্ষয়ের অতল গহ্বরে,
পুরোদেশ নয় জাতি তাঁর কালোত্তীর্ণ স্বরে।
বেহায়া, নির্লজ্জ মানসিকতা আজ বড্ডদায়ী ধষর্ণের ব্যাপকতায়;
তোরা কই, তোর মা-বোনেদের ইজ্জতের লুণ্ঠন আজি পরিহাসের অনুকম্পায়।
ক্ষণে-ক্ষণে, প্রতিক্ষণে, প্রতি মুহূর্তে অনিরাপদ নারী;
রাস্তাঘাট, প্রতিষ্ঠান এমন কী? নিরাপত্তাহীন বসতবাড়ি।
গাঁ-গ্রাম, শহর-বন্দর নেই কোথায়ও নিরাপদ মোদের নারীকূল;
পুরুষ নামে কলঙ্কিত কিছু জানোয়ার ফুঁটাচ্ছে তাঁদের হুল।
বিচারের হাত ফসকে, অপরাধী পাচ্ছে অহরহ পার;
তাইতো ধর্ষক আজ পাচ্ছেনা ভয় করছে ধর্ষণ বারংবার।
ধর্ষকের নেই কোন শ্রেণি, কূল, জাতি ও বৈভব;
এ জন্যই ধর্ষক আজি মস্তবড় মাস্তান জগৎ ও পার্থিব।
Very nice composition. L
অশেষ ধন্যবাদ
খুব সুন্দর। কবিতা গুল নতুন ভাবের।
খুব সুন্দর লেখা
একজন লেখক এর সব থেকে বড় প্রাপ্তি তার লেখা যদি পাঠক দের হৃদয়কে স্পর্শ করতে পারে, যদি তাদের হৃদয়ে সেই…