কবিতা
কৃষ্ণধন নাথ, আগরতলা, ত্রিপুরা।
দুঃখ দিও সুখ দিও
একটু খানি কষ্ট দাও
যেন আপন দুঃখে জ্বলতে পারি,
অল্প একটু সুখ দাও,
মন খুলে হাসতে জানি।
কয়েকটা গন্ধমাখা ফুল দিও
আপন শোভায় পারি সাজতে,
জোছনা মাখা সাঁঝ দিলে
জোনাকি হয়ে পারি জ্বলতে।
সুরেলা এক পাখি দিলে
গান গাইবো আপন মনে,
আধলা আকাশ মেঘ দিলে
বৃষ্টি জলে ভিজবো দুলে।
নিজের সুখে নিজের দুঃখে।
Very nice composition. L
অশেষ ধন্যবাদ
খুব সুন্দর। কবিতা গুল নতুন ভাবের।
খুব সুন্দর লেখা
একজন লেখক এর সব থেকে বড় প্রাপ্তি তার লেখা যদি পাঠক দের হৃদয়কে স্পর্শ করতে পারে, যদি তাদের হৃদয়ে সেই…