
গানঃ- দুয়ারে নাচে বৈশাখী
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
ওয়াহিদা খাতুন
ঝরাপাতার নূপুর পরে,
বুনো মেঘের ছাতা ধরে,
উঁকি মারে কালবৈশাখী!
ঘূর্ণিঝড়ের ওড়না দিয়ে,
ফলের ঝুড়ি মাথায় নিয়ে,
দুয়ারে নাচে বৈশাখী!!
কচিপাতায় করতালি ;
বাগানভরা ফলের ডালি,
গাছে গাছে নাচে পাখি!
আকাশ জুড়ে ঘনঘটা ;
থেকে থেকে বিজলী চ্ছটা,
দুয়ারে নাচে বৈশাখী!!
মুখে মুখে একটি কথা;
হালখাতা আজ হালখাতা,
ঘরে বসে কাটাবে কী?
লুচি,পায়েস,আলুর দম,
মনটা করে উচাটন ;
বলছে দুলে শাখাশাখী
দুয়ারে নাচে বৈশাখী!!
*****************×*
Very nice composition. L
অশেষ ধন্যবাদ
খুব সুন্দর। কবিতা গুল নতুন ভাবের।
খুব সুন্দর লেখা
একজন লেখক এর সব থেকে বড় প্রাপ্তি তার লেখা যদি পাঠক দের হৃদয়কে স্পর্শ করতে পারে, যদি তাদের হৃদয়ে সেই…