"খোসবাগে সিরাজ"
-- অরবিন্দ সরকার।
আলীবর্দীর চরনে শায়িত সিরাজ,
লুৎফুন্নেসা বেগমের স্নেহের নবাব,
ভাগীরথী বয়ে যায় ইতিহাস আজ,
বেগমের কান্নারোলে বিদ্রোহী জবাব।
ওপারে মীরজাফর ব’সে মসনদে,
অঙ্গুলি হেলনে তার সন্তান মীরণ,
সিরাজ নাশে পশ্চিমে রক্তসূর্য্য খাদে,
ব্রিটিশের পদানত ভারতের ধন।
লুৎফুন্নেসা বেঁচে আছে শুয়ে পদতলে,
সিরাজের একমাত্র বেগম হিসেবে,
হত্যালীলার ইন্ধনে সব প্রতিকুলে,
খোসবাগে ধূপবাতি সমাধির শবে।
পলাশী প্রান্তরে খেলা স্বাধীনতা হারা,
নেমকহারাম দেউড়ি দেশ হাতছাড়া।
লেখক
লেখক পরিচিতি :
অরবিন্দ সরকার, অবসরপ্রাপ্ত হাইস্কুলের শিক্ষক, বহরমপুর,মুর্শিদাবাদ।
জন্ম ০১/০৪/১৯৫৫, উচ্চবিত্ত পরিবারে, মুর্শিদাবাদ জেলার কান্দি থানার অন্তর্গত ভাটরা গ্রামে। কবিতা, গল্প, ভ্রমণ কাহিনী,রম্যরচনা ও প্রবন্ধ রচনা।
প্রকাশিত বই- রাকা (সনেট)
গল্পের বই- অবসরের ডায়রি,
কবিতার বই- উড়ান
রম্যরচনার বই- রম্যরচনা সমগ্র,
সনেটের ২য় সংকলন- অরিত্র।
অ থেকে হ অক্ষর দিয়ে আদ্যক্ষর কবিতামালার স্রষ্টা কবি।
মোট প্রকাশিত লেখা: 13
লেখকের আরো লেখা পড়ুন →
অরবিন্দ সরকার-এর আরও লেখা