খেলা আর খেলা
✍️শিপ্রা দে✍️
**************
খেলা আর খেলা ,
যখনই সময় পাই,
করি শুধুই নাতির সাথে খেলা।
নানারকম শ্রুতি নাটক খেলা ,
রাজকুমার ও রাজকুমারী, রাজা ও টুনটুনি, রাম ও সীতা, আর রাধা -কৃষ্ণ , ছোটবেলার বিবেকানন্দের খেলা ।
ঠামির সাথে খেলা মানে,
চলে পড়াশোনাও খেলা ।
চার বছরের নাতি আমার,
কখনো সাজে রাজকুমার,
আর একষট্টি বছরের ঠামি,
সাজে রাজকুমারী,
আবার কখনো কখনো নাতি সাজে কৃষ্ণ আর ঠামি সাজে রাধা , দোলায় বসে বসে চলে রাধা -কৃষ্ণের লীলা খেলা ।
আবার কখনো কখনো হয় ছোট্ট বিলে আর ঠামি হয় কখনো মা ভুবনেশ্বরী দেবী, আবার কখনো কখনো হয় বিলের খেলার সাথী,
তারি মাঝে ছোট্ট বিলে হয় নরেন্দ্র নাথ দত্ত , আর দাদু সাজে রামকৃষ্ণ,
আর রামকৃষ্ণের সামনে বসে চলে গানের আসর,
আধো আধো বোলে গানটি গায় ভালো,
আধো আধো বোলে অভিনয় করে আরো বেশি ভালো ।
রাম সীতার খেলায় , কখনো সাজে জটায়ু পাখী , কখনো সাজে হনুমান, আবার কখনো সাজে রাম , আর ঠামি সাজে মা সীতা, আবার কখনো সাজে রাবণ,
ছোট্ট নাতির আবদারগুলো ,
মেটায় শুধু ঠামি,
এইভাবেই চলছে নাতি -ঠামির,
খেলা আর খেলা ।।

Very nice composition. L
অশেষ ধন্যবাদ
খুব সুন্দর। কবিতা গুল নতুন ভাবের।
খুব সুন্দর লেখা
একজন লেখক এর সব থেকে বড় প্রাপ্তি তার লেখা যদি পাঠক দের হৃদয়কে স্পর্শ করতে পারে, যদি তাদের হৃদয়ে সেই…