✍️মণিকাঞ্চন সিংহ✍️
মেঘের জালি আকাশে বিছায়
কুঞ্জে কুঞ্জে কাশ ,
কুয়াশা হল প্রাত:সারা
‘বীর’ ,’বেনু’ সুবাস ।
বছরের পর বছর হবে
এই তো ভবের নিয়ম ….
আগমণের যদি বিদায় হয়
আগমণীর তা নয় ।
আমার আগমণী রাস্তায় ঘোরা
এলো চুলে এক রাশি ,
আমার আগমণী ফুটপাতে থাকা
নিত্য জঞ্জালবাসী ।
আমার আগমণী ডাস্টবিন খোঁজা
বুভুক্ষুর আহার ,
আমার আগমণী ফুটপাতে শুয়ে
স্বপ্নের পাহাড়।
আমার আগমণী খাবারের দিকে
তাকিয়ে থাকা মুখ ,
আমার আগমণী নি :সঙ্গ ঘুরে
ভোলায় পুজোর সুখ ।
আমার আগমণী স্টেশনের ধারে
পড়ে থাকা বুড়িমা ,
আমার আগমণী অন্ধকারে
ভোলায় মেয়ের কান্না।
আমার আগমণী মুখ বুজে চলা
ঐ ফুটপাতবাসী ,
আমার আগমণী কাজের মেয়ে
ক্লাব -ঘরের দাসী ।
আমার আগমণীর বোধন হয়েছে
পাশবিক অত্যাচারে ,
আমার আগমণীর বিসর্জন নাই
ঘুরে ফিরে মরে ।

Very nice composition. L
অশেষ ধন্যবাদ
খুব সুন্দর। কবিতা গুল নতুন ভাবের।
খুব সুন্দর লেখা
একজন লেখক এর সব থেকে বড় প্রাপ্তি তার লেখা যদি পাঠক দের হৃদয়কে স্পর্শ করতে পারে, যদি তাদের হৃদয়ে সেই…