*কাজের মেয়ে*
✍️শিপ্রা দে✍️
কাজের মেয়ে আমি ,
বাবা-মার আদরের সন্তান,
নামটি আমার মামণি।
কপালের লিখন আমার,
মামণি এখন হয়েছে কাজের মেয়ে ,
বাবুদের বাড়ীতে এসে ,
করি কাজ আর কাজ ।
কাজের বিনিময়ে
পাই মাস মাইনা ,
নেই কোনও শখ আহ্লাদ,
করি শুধুই কাজ আর কাজ ।
দুইবেলা পেটভরা পাইনা খাবার,
তাইতো শরীরে প্রবেশ করেছে
নানান ধরনের রোগের বাহার।
রুগ্ন শরীর নিয়েই করে যাই কাজ,
কাজ ব্যতীত চলবে না এ জীবন,
গরীবের মেয়ে আমি মামণি ,
আধপেটা খেতে খেতেই,
একদিন নিঃশব্দে চলে যাবে আমার জীবন ।।

Very nice composition. L
অশেষ ধন্যবাদ
খুব সুন্দর। কবিতা গুল নতুন ভাবের।
খুব সুন্দর লেখা
একজন লেখক এর সব থেকে বড় প্রাপ্তি তার লেখা যদি পাঠক দের হৃদয়কে স্পর্শ করতে পারে, যদি তাদের হৃদয়ে সেই…