কলম
✍️সঞ্জয় সাহা
“””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””
কলম অস্ত্র যখন হয়,
সাম্যবাদের প্রতিবাদী স্বর হয় তীব্র,
কলম যখন হয় স্পষ্ট,
বেড়িয়ে আসে সমাজের যত ভ্রষ্ট l
কলম যখন যায় ডাক্তারের হাতে,
রোগীর আরোগ্য এর ঠিকানা ততোই বাড়ে l
রোগীর রোগটা হয় নির্মূল,
যদি পরে সঠিক পথ্য |
জর্জ সাহেব এর হাতে কলমখানি দিলে,
আইনের বেড়াজালে,
কালো কোর্টধারী উকিলের স্পর্শ,
অপরাধী পাবে সাজা অনিবার্য l
সাহিত্যিক যখন কলম ধরে,
সমাজ বাঁধে সাহিত্যের বেড়া জালে,
নদী -নালা -ঘর -বাড়ি…
নাচে সাহিত্যের কলমের ছন্দে l
শিক্ষক মশাই যখন কলম ধরেন,
জ্ঞানের ভাণ্ডারে ভরে যায় চারিদিকে,
ছাত্র সমাজ হয়ে ওঠে জ্ঞানের মহিরুহ ,
শিক্ষা গুরুর কলমের স্পর্শে l
**************************
Very nice composition. L
অশেষ ধন্যবাদ
খুব সুন্দর। কবিতা গুল নতুন ভাবের।
খুব সুন্দর লেখা
একজন লেখক এর সব থেকে বড় প্রাপ্তি তার লেখা যদি পাঠক দের হৃদয়কে স্পর্শ করতে পারে, যদি তাদের হৃদয়ে সেই…