15/11/2026 কবিতা • গল্প • প্রবন্ধ • সাহিত্য • সংস্কৃতি

কবিতা : সোমা বৈদ্য

Spread the love
রাত জাগা প্রহরী 
ae174 screenshot 20191007 171119
                       সোমা বৈদ্য
                   🌱 🌱 🌱 🌱 🌱 
সোনা রবির মিষ্টি আলোয় পাহাড় বেয়ে
ঝর্ণা ঝরে সবুজ গ্রাম বন্দরে।
ভোরের ঐ দোয়েল ফিঙে উদাস সুরে গায়
দূরে,
মন ভেসে যায় দূর আকাশে,হালকা বাতাস
যায় ছুঁয়ে।
আয় ছুটে আয় জানলা খুলে রাতের স্বপ্ন
মুছে ফেলে,
নিবিড় গভীর রাত্রি শেষে চল ছুটে যাই,
তোর ঐ দেশে।
দরজা খুলে যখন দেখি ভোর হতে আর
অনেক বাকি,
রাত জাগার ঐ পাখির মত প্রহর গুনি
অবশেষে,সূর্য এবার উঠলো বুঝি।
সবুজ ঘাসে মুক্ত ঝরে,মাঝি পাল তুললো
বুঝি,
ঐ শোনা যায় কুহুতানে মিষ্টি সুরে কোকিল
ডাকে বসন্তের ডালে।
ঘরে আমার থাকে না মন,যায় ছুটে সে
সুদূর দেশে,
হঠাৎ দেখি নীরব সবই তুমিও আছো
বুঝি ঘুমিয়ে।
আমি শুধু একাই আছি,নীরব আঁধার
রাতের প্রহরী হয়ে,
আরও পড়ুন: মাধুরী ✓দীননাথ চক্রবর্তী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

💬 Chat on WhatsApp