কবিতা: শূন্যের অংশীদার
কবি গোলাম রসুল
পারদের মতো ওঠানামা
গন্ধকে ডোবানো দিগন্ত ডানা
উড়ে যাই
আর অতি দ্রুত মুছে যায়
আরও পড়ুন: মাধুরী ✓দীননাথ চক্রবর্তী
যে অভিমুখে আমি মেঘ
অন্ধকার বলয় পার হতে হতে সারা বছর আমি ক্ষতবিক্ষত বৃষ্টি
এবং যখন অন্যান্য স্তম্ভ গুলো অতিক্রম করে চলে যাই সে সময় দেখি নক্ষত্রদের বিষণ্ণ ঋতুগুলো
থেমে যাই
ঘূর্ণমান পাখাতে বন্দি
এক বিস্ফোরণের মতো সহসা চমকে উঠি
যা রুদ্ধশ্বাস জীবন
দূরে মুখ থেকে পড়ে যাওয়া ভিজে নিঃশ্বাস গুলো অতীত গৃহের মতো
যেখানে আর কেউ বসবাস করে না
মাথার ওপর আকাশ দানব
কালিমালিপ্ত
আমরা একসঙ্গে সবাই উড়ে যাই
শূন্যের অংশীদার
————————-