তরঙ্গায়িত
র বি শং ক র দাস।।
——————————————
আন্দোলিত জলে চাঁদ ভেঙে ভেঙে যায়
উত্থিত তরংগে তরংগে—–
ভেঙে যায় মনোনিবেশের কাল
আত্মসমর্পণের ছলে আঁচল পেতে
বালুচর নিজেকে সাজিয়ে রাখে, উন্মুক্ত
——————————————
আন্দোলিত জলে চাঁদ ভেঙে ভেঙে যায়
উত্থিত তরংগে তরংগে—–
ভেঙে যায় মনোনিবেশের কাল
আত্মসমর্পণের ছলে আঁচল পেতে
বালুচর নিজেকে সাজিয়ে রাখে, উন্মুক্ত
কোনও এক সমুদ্রবিলাসী
বহূদূরের নীল জলরাশিকে ভালোবেসে
তরংগ পেরিয়ে যায়…… জয় করে
বহূদূরের নীল জলরাশিকে ভালোবেসে
তরংগ পেরিয়ে যায়…… জয় করে
ধীরে ধীরে জীবন শিখে যায়
তরংগ টপকে যাওয়ার কৌশল।।
তরংগ টপকে যাওয়ার কৌশল।।

Very nice composition. L
অশেষ ধন্যবাদ
খুব সুন্দর। কবিতা গুল নতুন ভাবের।
খুব সুন্দর লেখা
একজন লেখক এর সব থেকে বড় প্রাপ্তি তার লেখা যদি পাঠক দের হৃদয়কে স্পর্শ করতে পারে, যদি তাদের হৃদয়ে সেই…