বিরহের দশা
*********
আই রে আমার বন্ধু-সজন,
গেছিস যারা দূরে চলে।
আই দেখে যা গ্রাম-টা কেমন__
সাজে বাংলা-মায়ের কোলে।
তেমনই আছে অজয় নদী,
যেমন ছিল আঁকা-বাঁকা।
শুধু তোদের জন্য-যে তার,
নয়ন হল অশ্রুমাখা।
স্নেহের সেই বটবৃক্ষ,
পুকুর পাড়ে লম্বা মত?
বদলে গেছে একটু-খানি,
পেয়ে দুঃখ-ব্যাথা-ক্ষত।
তোদের বড্ড মনে পড়ে রে,
দেখি যখন স্কুলের মাঠ।
হায়রে অভাগা আমরই কেন___
হল এমন মন্দ-ললাট?
চলে গেলি তোরা দূর-বহু দূর,
তেপান্তরের মাঠ পেরিয়ে।
শূন্য করে বুকটা আমার___
হাজার-হাজার স্মৃতি দিয়ে।
এখনও রে ভাই সেই মেঠো পথ___
আগের মতোই আছে সোজা।
আই তোরা আই সে-পথ দিয়েই,
শূন্য এ-বুক ভরে দিয়ে যা।
– – – 🌱–
গেছিস যারা দূরে চলে।
আই দেখে যা গ্রাম-টা কেমন__
সাজে বাংলা-মায়ের কোলে।
তেমনই আছে অজয় নদী,
যেমন ছিল আঁকা-বাঁকা।
শুধু তোদের জন্য-যে তার,
নয়ন হল অশ্রুমাখা।
স্নেহের সেই বটবৃক্ষ,
পুকুর পাড়ে লম্বা মত?
বদলে গেছে একটু-খানি,
পেয়ে দুঃখ-ব্যাথা-ক্ষত।
তোদের বড্ড মনে পড়ে রে,
দেখি যখন স্কুলের মাঠ।
হায়রে অভাগা আমরই কেন___
হল এমন মন্দ-ললাট?
চলে গেলি তোরা দূর-বহু দূর,
তেপান্তরের মাঠ পেরিয়ে।
শূন্য করে বুকটা আমার___
হাজার-হাজার স্মৃতি দিয়ে।
এখনও রে ভাই সেই মেঠো পথ___
আগের মতোই আছে সোজা।
আই তোরা আই সে-পথ দিয়েই,
শূন্য এ-বুক ভরে দিয়ে যা।
– – – 🌱–

Very nice composition. L
অশেষ ধন্যবাদ
খুব সুন্দর। কবিতা গুল নতুন ভাবের।
খুব সুন্দর লেখা
একজন লেখক এর সব থেকে বড় প্রাপ্তি তার লেখা যদি পাঠক দের হৃদয়কে স্পর্শ করতে পারে, যদি তাদের হৃদয়ে সেই…