বার্তা
দেবযানী গাঙ্গুলী
শিকড়ে সজীব রেখো,
জলজ টান আর মাটি ভরা পেলব আদরে
আবার বৃক্ষ হব সবুজের ঘ্রাণে ।
পরাগে বার্তা দিও, ভালবেসেছিলে…
অথবা সেসব কথা মুলতুবি থাক্।
কথা থেকে নীরবতা
চিরদিন গভীরতা বয় …
দক্ষিণায়ন শেষে কিশলয়ে ছেয়ে নেব
চৈতী বিকেল। তুমি শুধু সবুজতা দিও।
জলজ টান আর মাটি ভরা পেলব আদরে
আবার বৃক্ষ হব সবুজের ঘ্রাণে ।
পরাগে বার্তা দিও, ভালবেসেছিলে…
অথবা সেসব কথা মুলতুবি থাক্।
কথা থেকে নীরবতা
চিরদিন গভীরতা বয় …
দক্ষিণায়ন শেষে কিশলয়ে ছেয়ে নেব
চৈতী বিকেল। তুমি শুধু সবুজতা দিও।
স্ফটিকের শীতলতা অসহনীয়।
—————-@@@—–‐———–

Very nice composition. L
অশেষ ধন্যবাদ
খুব সুন্দর। কবিতা গুল নতুন ভাবের।
খুব সুন্দর লেখা
একজন লেখক এর সব থেকে বড় প্রাপ্তি তার লেখা যদি পাঠক দের হৃদয়কে স্পর্শ করতে পারে, যদি তাদের হৃদয়ে সেই…