কবিতা :করুণা
নীরেশ দেবনাথ
করুণার নামে চিঠি আছে –
কী যেন ঠিকানা তার?
মন কলোনী লেখা আছে,
লেখা নেই ফ্ল্যাট নাম্বার।
মন কলোনীর তোরণটা ওই –
দেখি বন্ধ আছে দ্বার,
সে মন কলোনীতে বসত করে,
জানিনা তো কিছু আর।
মনের ঘরে মনের মতন
সুন্দর সাজানো ঘরে
স্মিত বদনা শীলিত আভরনে
করুণা বাস করে।
মনের ভিতর করুণা সে এক
অনির্বচনীয় ভাব,
শীতল কোমল সদা হাসিমুখ
মিষ্টি মধুর স্বভাব।
আপদে বিপদে মানুষ যখন
হয়ে পড়ে দিশাহারা,
করুণা তখন এসে চুপি চুপি
ঝরায় করুণাধারা।
ভাগ্যের পীড়নে মানুষ যখন
পায় না খুঁজে কূল,
ভাগ্যহত বোঝেনা তখন
কী সঠিক কী ভুল।
করুণা তখন পাশে থাকে
তার হাসিমুখ নিয়ে,
মুছিয়ে দেয় দুঃখ-বেদনা
করুণাপরশ দিয়ে।
করুণা আছে, তাই আজও
মানুষ টিকে আছে,
করুণাপরশ – নিশ্চিন্তের পরশ,
এই নিয়ে সকলে বাঁচে।
অসাধারণ ও মানসম্মত এ পত্রিকাটির উত্তরোত্তর উৎকর্ষতা ও প্রচার বৃদ্ধি হোক।
Very nice composition. L
অশেষ ধন্যবাদ
খুব সুন্দর। কবিতা গুল নতুন ভাবের।
খুব সুন্দর লেখা