একা নই
হান্নান বিশ্বাস
গোপাল নগর, নদীয়া।
***************
ভাবনারা ঘিরে থাকে
মন তাই
একা নয় আর
ওঁদের সাথেই থাকি
সারাক্ষণ
বন্ধু বান্ধব বলতে ওঁরাই
তর্জনী আঙুল ধরে
অবোধ
শিশুর মত হাঁটি কখনও
আমার মধ্যকার সমস্ত
‘আমি’র মাঝেই
আমার মনের বিচরণ ভূমি
সময়ের হাত ধ’রে নীরবে
এসে বাতাস
নিভায় জ্বলন্ত সিগারেট
আকাশ পথ দেখায়
চাঁদ ও সূর্য
মেঘের আড়ালে লুকোয়
ওরা মূক বধির হলেও
প্রাণে স্পন্দন
ওরাই আনে শেষ অবধি
Very nice composition. L
অশেষ ধন্যবাদ
খুব সুন্দর। কবিতা গুল নতুন ভাবের।
খুব সুন্দর লেখা
একজন লেখক এর সব থেকে বড় প্রাপ্তি তার লেখা যদি পাঠক দের হৃদয়কে স্পর্শ করতে পারে, যদি তাদের হৃদয়ে সেই…