যাযাবর
।।একাদশী চৌধুরী।।
********************
আমি এক যাযাবর
সাথি সদা মোর বিশ্ব নিখিল
আমার সঙ্গে নেই কারো মিল
পথে-পথে ঘুরে ফিরি যে সদা’ই
পথ’ই আমার ঘর।
সুখ-দুঃখ ও হাসি-কান্নায়
জীবনের ক’টা দিন কেটে যায়
চাওয়া ও পাওয়ার হিসাব মিলাতে
নেই মোর অবসর।
********************
আমি এক যাযাবর
সাথি সদা মোর বিশ্ব নিখিল
আমার সঙ্গে নেই কারো মিল
পথে-পথে ঘুরে ফিরি যে সদা’ই
পথ’ই আমার ঘর।
সুখ-দুঃখ ও হাসি-কান্নায়
জীবনের ক’টা দিন কেটে যায়
চাওয়া ও পাওয়ার হিসাব মিলাতে
নেই মোর অবসর।
বিধাতা করেছে স্বাধীন আমারে
কাটাই জীবন পথে-পথে ঘুরে
প্রেম-প্রীতি আর ভালোবাসা দিয়ে
পথেই গড়েছি বাসর।
আমি যে র’য়েছি জানিবে না কেউ
মহান কালের উত্তাল ঢেউ
মুছে দিবে মোর সকল চিহ্ন
নাই কিছু তারপর।
আমি এক যাযাবর।
কাটাই জীবন পথে-পথে ঘুরে
প্রেম-প্রীতি আর ভালোবাসা দিয়ে
পথেই গড়েছি বাসর।
আমি যে র’য়েছি জানিবে না কেউ
মহান কালের উত্তাল ঢেউ
মুছে দিবে মোর সকল চিহ্ন
নাই কিছু তারপর।
আমি এক যাযাবর।

Very nice composition. L
অশেষ ধন্যবাদ
খুব সুন্দর। কবিতা গুল নতুন ভাবের।
খুব সুন্দর লেখা
একজন লেখক এর সব থেকে বড় প্রাপ্তি তার লেখা যদি পাঠক দের হৃদয়কে স্পর্শ করতে পারে, যদি তাদের হৃদয়ে সেই…