✍️শিখা চৌধুরী✍️
———————–
যদি থাকে ভুল, হোক নির্মূল
বছর বিদায়ের বেলা,
যা কিছু সুন্দর, যা কিছু মঙ্গল
যা কিছু কল্যাণ ,বরণের মাঝে
গড়ি এক মিলন মেলা।
নব আকাঙ্খায়,নব উদ্যমে
নব স্বপনের রাশি রাশি ,
যত কালিমা দুর হোক সবে
এসো–নব বরষের বাণে ভাসি।
ফুল চন্দনে, নানা আহ্বানে,
মেতে চারিদিকে পুলক হর্ষ,
এসো তুমি এসো আনন্দ প্লাবনে
আবেগ মাখানো নতুন বর্ষ।
————

Very nice composition. L
অশেষ ধন্যবাদ
খুব সুন্দর। কবিতা গুল নতুন ভাবের।
খুব সুন্দর লেখা
একজন লেখক এর সব থেকে বড় প্রাপ্তি তার লেখা যদি পাঠক দের হৃদয়কে স্পর্শ করতে পারে, যদি তাদের হৃদয়ে সেই…