ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর
জয়দেব দাস
দিনটা ছিল ১৮২০- র
২৬ শে সেপ্টেম্বর ।
জ্বলে ছিল আলো শিশু মনে
শিক্ষায় আড়ম্বর ।
জন্মস্থান মেদিনীপুরের
বীরসিংহ গ্রাম ।
ঠাকুরদাস ও ভগবতী রাখেন
পুত্রের ঈশ্বর নাম ।।
তিনি ছিলেন শিক্ষাবিদ ও
সমাজ সংস্কারক ।
বাংলা গদ্যের তিনি প্রথম
সার্থক জনক।।
শিক্ষা জীবন প্রথম শুরু
গ্রামের পাঠশালায় ।
উচ্চ শিক্ষা লাভের জন্য
আসেন কলকাতায় ।।
উচ্চ শিক্ষা লাভ সংস্কৃত কলেজে
নানান গণ্ডি পেরিয়ে ।
পাঁচ টাকা হারে বৃত্তি শুরু
শিক্ষার অলঙ্কারে জড়িয়ে ।।
মাত্র ১৪ বছর বয়সে
শিক্ষায় পঠন রত ।
দীনময়ী দেবীর সঙ্গে তিনি
বিবাহ বন্ধনে ব্রত ।।
মাত্র ২১ বছর বয়সে
ফোর্ট উইলিয়াম কলেজে ।।
পঞ্চাশ টাকা বেতনে
বাংলা বিভাগে প্রধান সহজে ।।
নানা পড়াশোনা ও গবেষণায়
নানান পদে চাকুরী ।
বিদ্যাসাগরে ভাসতে ভাসতে
চালান শিক্ষার তরি।।
১৮৫৩- এ জন্মভূমিতে
অবৈতনিক বিদ্যালয় ।
বাংলা ভাষাতে হাতে খড়ির
প্রকাশিত বর্ণ পরিচয় ।।
শিক্ষার আলোর বাল্ব গুলো জ্বলে
বঙ্গের নানা জেলায় ।
বঙ্গ বিদ্যালয় ছাড়াও স্থাপন
বালিকা বিদ্যালয় ।।
পুরুষ শাসিত নারির অত্যাচার
থেকে মুক্তির তরে ।
তাই তো স্থাপন নারী শিক্ষা
নারী সমাজের ঘরে ।।
সতী দাহ প্রথা রদ করেন
রাজা রামমোহন রায় ।
বিধবা বিবাহ আইন পাশ
নারী মুক্তির আশায় ।।
সাহিত্য চর্চায় খ্যাতি অর্জন
নানান গ্রন্থ চয়নে ।
শকুন্তলা, সীতার বনবাস
ইত্যাদি রচনা তাঁর জীবনে।।
১৮৩৯ এর বাইশে এপ্রিল
হিন্দু ল কলেজের পরীক্ষায় ।
বিদ্যাসাগর উপাধিটি পান
সগৌরবে উত্তীর্ণ হওয়ায় ।।
বিদ্যাসাগরের নামে মেদিনীপুরে
স্থাপিত বিশ্ববিদ্যালয় ।
বিদ্যাসাগর সেতু নামকরণ
রাজধানী কলকাতায় ।।
নিঃস্বার্থ এ দয়ার জন্য
তিনি দয়ার সাগর ।
যেই সাগরে শুধুই দয়া
নেই জল, বালি, পাথর ।।
১৮৯১ এর ২৯সে জুলাই
ওঠে সাগরে মৃত্যুর ঝড় ।
প্রয়াত নবজাগরণের দূত
ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর ।।