ঈদের বার্তা
শ্যামল মণ্ডল
এসো গো আজ এই ঈদের দিনে
জামাত করে সালাত আদায় করি,
আল্লাহু আকবর বলে চলি
সকলে ঈদগাহে সালাত আদায় করি।
আমার গাঁয়ের যত গরীব ঘর কুরবাণীতে নেবে অংশ,
আজ হবে বাটোয়ারা
ঘরে ঘরে কুরবাণীর মাংস,
সে ছাড়া কেউ বুঝবে না
সেই তো সুমহান আল্লাহতালা।
ওই যে আকাশে ঈদের চাঁদ উঠে
এসো সবেমিলে আয়োজন করি,
এসো গো আজ ঈদের দিনে জামাত করে সালাত আদায় করি,
আল্লাহু আকবর বলে সকলে মিলে ঈদগাহ চলি।
সব ঘরেতে গোস্ত হবে আজ
সে তো খোদার মেহেরবাণী।
আল্লাহু আকবর বলে সকলে মিলে ঈদগাহ চলি,
এসো হে ঈদের সালাত আদায় করি।
Very nice composition. L
অশেষ ধন্যবাদ
খুব সুন্দর। কবিতা গুল নতুন ভাবের।
খুব সুন্দর লেখা
একজন লেখক এর সব থেকে বড় প্রাপ্তি তার লেখা যদি পাঠক দের হৃদয়কে স্পর্শ করতে পারে, যদি তাদের হৃদয়ে সেই…