
কবিতা : আমি এই ভাবে থাকতে চাই
কলমে : অনাদি মুখার্জি
আমি থাকতে চাই তোর ভালোবাসা স্মৃতি নিয়ে,
সারাদিন কেটে যাবে তোর কথা গুলো মনে রেখে ,
তবু তোর চোখে থাক পূর্ণ!
বিশ্বাসের গৃহে ভালোবাসা লীলা খেলায় আমায় ঠকালে,
সেই সব নিয়ে আমি থাকি তুমি থাকো সুখে !
তোমার ওই গোলাপি ঠোঁট ছিল একদিন পাগলের ভালোবাসা,
আমার এই ঠোঁটের উপর ছিল তোমার ছোঁয়া !
একসাথে দুই জনে জোৎস্না দেখতাম রাতের আকাশে,
নদীর তীরে বসে সেই রূপকথার গল্প শুনতাম তোর কাছে !
কি পেলাম অবশেষে তোকে ভালোবেসে ?
আজ আমার শুধু সময় কাটে বিষণ্নতায় মরীচিকা মতোন ,
না ভালো লাগে কোনো গান না কোনো কবিতা !
আজ এই শূণ্যতা নিয়ে থাকতে চাই আমার মতোন ,
নিজেকে গুছিয়ে নিয়েছি তোর ভালোবাসা স্মৃতি নিয়ে থাকতে চাই আমার মতোন !
Very nice composition. L
অশেষ ধন্যবাদ
খুব সুন্দর। কবিতা গুল নতুন ভাবের।
খুব সুন্দর লেখা
একজন লেখক এর সব থেকে বড় প্রাপ্তি তার লেখা যদি পাঠক দের হৃদয়কে স্পর্শ করতে পারে, যদি তাদের হৃদয়ে সেই…