
আমার একাকিত্বের সঙ্গী
-কলমে-তনিমা সাহা
তারিখ-২৩|০৪|২০২১
আমার সকল অবসাদের একমাত্র উপায়
বন্ধু আমার বই,
সাথী আমার প্রতিক্ষণের;
তোমা বিনা অসম্পূর্ণা
মুখ গুজেছি তোমাতেই ।
হারিয়ে যাওয়া উড়িয়ে দেওয়া ব্যাথা যন্ত্রণা
তোমার বয়ে চলা পাহাড়-সমুদ্র জীবন সৈকতে-
ভাসমান মঞ্চে দাঁড়িয়ে আলোক রসনারতৃপ;
সম্মুখের দিগন্ত বিস্তৃত উদগ্র বাসনা পূর্ণতে ।
তৃপ্ত আমার অন্তরের আর্তনাদ
সার্থক আমার আকাঙ্ক্ষা
শান্তিময় আমার অনুভূতি
বহমান ধারার উত্তরণে।
কিবা দিবা কিবা নিশি
তোমাতে কাটাই অহর্নিশি
শয্যা সঙ্গী অহরহ সর্বদাই
প্রশান্তি অনুভবে তপস্বিনী ।
গল্প কবিতা প্রবন্ধ সংকলন
প্রতিচ্ছবিতে ভিন্ন ভিন্ন বিন্যাস
কালির আচরের অক্ষরের ছবি
প্রণম্য সাহিত্যিক কত উপন্যাস ।
Very nice composition. L
অশেষ ধন্যবাদ
খুব সুন্দর। কবিতা গুল নতুন ভাবের।
খুব সুন্দর লেখা
একজন লেখক এর সব থেকে বড় প্রাপ্তি তার লেখা যদি পাঠক দের হৃদয়কে স্পর্শ করতে পারে, যদি তাদের হৃদয়ে সেই…