@নারী@
✍️কৃষ্ণা চক্রবর্তী✍️
*********
ও সে যতই কালো হোক
দেখেছি তার কালো হরিণ চোখ।
মুখে তার অবাক করা হাসি
আমি দেখতে বড়ই ভালোবাসি।
খিদে যে তার কখন গেছে মরে
মাথার উপর বোঝার পাহাড় চড়ে।
গায়ে তার ধূলোবালি মাখা
কাজল বিহীন চোখ দুখানি আঁকা। অবাক করা স্নিগ্ধতা তার দেহে
পিছন পানে দেখে চেয়ে চেয়ে।
ও মেয়ে যাচ্ছিস তুই কোথায়
কবি যেখানে স্বর্গ রচেছে সেথায়।

Very nice composition. L
অশেষ ধন্যবাদ
খুব সুন্দর। কবিতা গুল নতুন ভাবের।
খুব সুন্দর লেখা
একজন লেখক এর সব থেকে বড় প্রাপ্তি তার লেখা যদি পাঠক দের হৃদয়কে স্পর্শ করতে পারে, যদি তাদের হৃদয়ে সেই…