(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
অপরূপ
🌱 🌱 🌱
অপরূপ!
তুমি অপরূপ!
এ বিশ্ব মাঝারে।
হে সুন্দর মম,
তুমি নিরুপম,
করেছ মোরে মুগ্ধ।।
এই ধরণীপরে,
রূপের অপরূপ ডালি লয়ে,
বিরাজিছ তুমি মোর
অন্তরে বাহিরে।
কে তুমি?
জানিতে পারি কি আমি?
দু আঁখি ভরিয়া ঝরে যে অশ্রু,
তব কথা স্মরি যবে।
তুমি হে সুন্দর, অতি মনোহর,
কেন এ ব্যবধান তবে?
সুন্দর তব রূপ
প্রজ্বলিত দিবাকর সম,
সকলে মুগ্ধ হয়
রূপের আলোকে তম।।
অপরূপ!
তুমি অপরূপ!
এ বিশ্ব মাঝারে।
🌼🌼🌼🌼🌼🌼🌼
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
Very nice composition. L
অশেষ ধন্যবাদ
খুব সুন্দর। কবিতা গুল নতুন ভাবের।
খুব সুন্দর লেখা
একজন লেখক এর সব থেকে বড় প্রাপ্তি তার লেখা যদি পাঠক দের হৃদয়কে স্পর্শ করতে পারে, যদি তাদের হৃদয়ে সেই…