হৃদয়ে – অশোক কুমার আচার্য্য

Spread the love


হৃদয়ে
✍️অশোক কুমার আচার্য্য✍️

মুঠোফোনে হ্যালো,কি করছিস তুই
সেই যে চলে গেলি রাগ করে
তারপর আমি অনেকক্ষণ ধরে
বসে থেকেছি কফি হাউসের টেবিলে
ফিরে আসার বিশ্বাসে ; এলি না।
কফিহাউসটা গমগম করছে ভিড়ে
দোতলায় তিনতলায় চা-কফির
কাপ পেয়ালার ঠনঠন আওয়াজ,
সিগারেটের ধোঁয়ার রিং হাঁকডাক
আমি একা চায়ের খালি কাপ হাতে।

হ্যালো, তুই কথা বলছিস না কেন?
জানিস না কথা না বললে আমার
প্রেশার বাড়ে মাথা গরম হয়ে যায়,
নিজে নিজেকে ঠিক রাখতে পারি না
হাতের কাপটা মেঝেতে ছুঁড়ে ফেলতে
ভেঙে গুড়িয়ে ফেলতে ইচ্ছে করে।
আরে,কিছুতো বল ঝগড়াঝাটি কর
বুঝবো এখনো আছি তোর হৃদয়ে।

কাব্যপট পত্রিকা

লেখকের সব লেখা →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

💬 Chat on WhatsApp