
*হতাম যদি*
রূপালি সিন্হা মণ্ডল
উপন্যাসটা সঙ্গে নিয়ে
কেয়া বনে আড়াল দিয়ে,
যেতাম যদি অনেক দূরে
নীল আকাশের অস্ত নীড়ে।
উপন্যাসটা সঙ্গে নিয়ে
বলত আমায় শালিক টিয়ে;
নিয়ে যাব আকাশ পথে,
আমরা যাব তোমার সাথে।
উপন্যাসটা পড়তাম খুলে—
পাখির মতো ডানা মেলে।
হাসত যে ঐ রাখাল ছেলে
সবুজ মাঠে খেলা ভুলে।
থাকি যদি আকাশ হয়ে
ঐ টিয়াদের সঙ্গে নিয়ে।
করত না কেউ আমায় মানা
থাকত যদি রঙিন ডানা।
***********************
আপনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি দাদাভাই
বাংলাদেশের লেখক, গবেষক, অধ্যাপক, কালাচাঁদ মৃত্যুর জীবন ও তাঁর আবিষ্কৃত গন কবিতা তৈরির ধারা মানব সভ্যতাক নতুন পথে এগিয়ে নিয়ে…
আমার রচিত কবিতা প্রকাশ করার জন্য কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ জানাই।
"ঝড় এলেও ভাঙবে না", এই বহু অভিজ্ঞতার গদ্যে কবি, লেখক ও ইঞ্জিনিয়ার শ্যামল মন্ডল খুব টানটান করে নানা অভিজ্ঞতার গল্প…
আমার এই কবিতাটি প্রকাশ করার জন্য মাননীয় সম্পাদক মহাশয়, এবং কাব্যপট পত্রিকার সবাইকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ধন্যবাদ।