হঠাৎ আকাশ জুড়ে << প্রবীর কুমার গুহ

Spread the love

হঠাৎ আকাশ জুড়ে…….

____________________

প্রবীর কুমার গুহ

 

_________________________

এমন শরৎ,আমার মনের নীল

আঙ্গিনায় একলা গোপন,রামধনুতে

ইচ্ছে খেয়াল আঁকে !

 

এমন যখন নিমগ্ন মন,রোদের সোনায়

ফুরফুরে ক্ষণ,হঠাৎ যেন কোন্

তোমার’ই মিঠে কথার গানের দোলায়,

আমার দুলিয়ে হৃদয় বাজে !

 

সফেদ মেঘের বুকে গো কার,

মনের গোপন চিঠি খানা,উড়ে উড়ে এ

মন খোঁজে____

ব্যাকুলতায় দিগন্ত ছায়,বাতাস বয়ে

বাউলপনায় চারিদিকে ভাসে !

 

ভেবেছিনু একলা পথিক,যার কোন

হায় পথ আঁকা নাই___

মনের বাঁধন তাঁর’ই বুঝি জীবন বাঁধার

এমন টানের ফাঁসি !

 

কতশত ঋতু এলো,

কত ভোরে ফুটলো যে ফুল,সেই যৌবন

দিন ভুলেই আছি ;

এবার বলো,স্বপ্ন রঙের কোন্ ঠিকানায়

তোমার কাছে আসি !

_________________________________

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

💬 Chat on WhatsApp