সুইটি মেয়ে চায়না পুতুল
কানগুলো তার কূলো।
দেখতে সাদা পরীর মতন
দাঁত গুলো সব মূলো।
সকল কথায় মুখ ভেংচায়
গাল দুটি তার ফুলো।
বানরের প্রায় আঙ্গুল দিয়ে
উঁকুন ধরার হুলো।
সর্ব্ব সময়ে সাদা সিধে মন
মন টা সদাই ভুলো।
গায়ের চামড়া পাকা পিয়ারা
প্রায় কার্পাস তুলো।
রাগিয়ে দিলে ক্ষোভের বশে
ছুড়বে ঝাঁটার গুলো।
রান্নায় হাত ভালো পেকেছে
ছাড়েনা কখনো চুলো।
একটু ঘোরা এ বাড়ি ও বাড়ি
তার নাম তাই বুলো।
চলতে ফিরতে হেলে দোলেই
আদরের নাম দুলো।
কোন কাজে হেল দোল নেই
মাখেনা গায়েই ধূলো।
আনন্দে দিন পার করে দেয়
খায় দোলনায় ঝূলো।

Thanks for sharing. I read many of your blog posts, cool, your blog is very good.
অমর প্রেম: স্বার্থহীন বন্ধনের এক মানবিক উপাখ্যান মানবজীবনের সবচেয়ে গভীর ও পবিত্র অনুভূতির নাম প্রেম। এই প্রেম কখনো রোমান্টিক সম্পর্কের…
কবি ফরিদ হোসেন হৃদয় এর "মিলে মিশে ঈদ করব" কবিতায় হাতটা বড় মিষ্টি, কবি প্রমান করলেন। আমি আগেই বলি, আমি…
শ্যামল মণ্ডল রচিত "ছেলের চিঠি" কবিতার পর্যালোচনা পর্যালোচনায় : শংকর হালদার শৈলবালা আলোচনা কাল : ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ◆ ১.…
শংকর হালদার শৈলবালা রচিত “পণ্যের হাটে ঈশ্বর" কবিতার পর্যালোচনা পর্যালোচনায় : ভাষাবিদ অপরাজেয় আলোচনা কাল : ৭ ফেব্রুয়ারি, ২০২৬ ◆…