সমাজ ভাবনা
সন্দীপ মণ্ডল
**””””””**
সমাজ মানে একগুচ্ছ মিথ্যে ভাবনা,
সমাজ মানে সত্য আড়াল করা,
সমাজ মানে মিথ্যা জাল বোনা,
সমাজ মানে দুর্বল মানুষকে নিয়ে হাসা-হাসি,
সমাজ মানে একপক্ষ মিথ্যা বিচার,
সমাজ মানে একগুচ্ছ মিথ্যা সহানুভূতি,
সমাজ মানে সফল ব্যক্তিকে নিয়ে হিংসা,
সমাজ মানে প্রতিশোধ ভাবনা,
সমাজ মানে এগিয়ে চলা মানুষকে বাধা দেওয়া,
সমাজ মানে পিছিয়ে পড়া মানুষকে এগোতে বাধা দেওয়া,
সমাজ মানে একগুচ্ছ সত্যকে আড়াল করা,
কিন্তু শুধু আমরাই পারি প্রত্যেক
সত্যকে প্রতিষ্ঠা করে সমাজকে এগিয়ে দিতে।
শিক্ষকগণ থাকলে সাথে গড়বে সমাজ সুস্থ হতে।।
শিরনামহীন কবিতা, এই গুচ্ছে কবি মকলেসুর রহমান, নতুন ভাষায় কথা বলতে চান, সন্দেহ নেই। ভাষার আদল গড়তে চান নতুন করে।…
কবি প্রজ্ঞা পারিজাতের কবিতা "যত্ন" প্রেম দাম্পত্য নিয়ে লেখা কবিতা। সহজ অবয়বে এটি জীবন চর্চার গভীরে যেতে চেষ্টা করেছে। কিন্তু…
কবিতাটি প্রকাশ করবার জন্য মাননীয় সম্পাদক মহাশয় সহ সংশ্লিষ্ট সকলকে জানাই আমার আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ।
ধন্যবাদ মহাশয়
শ্যামল মণ্ডল রচিত "লোহার ভিতর দিয়ে হাঁটা" (১ম পর্ব) গল্পের পর্যালোচনা ◆ পর্যালোচনায় : শংকর হালদার শৈলবালা ◆ আলোচনা কাল…