শ্রেষ্ঠ তোমার দান
———দিলীপ কুমার মধু,
অজানার পথে জানা তুমি
অচেনার পথে চেনা
ভুলে যাবার পথে মনে রাখা তুমি
বিক্রির পথে কেনা।
হারানোর পথে সন্ধান তুমি
অন্ধকার পথে আলো
মরনের পথে জীবন সুধা তুমি
মন্দের পথে ভালো।
দুঃখের মাঝে আনন্দ তুমি
অসম্মানের সম্মান
জগতের সোনালী ঊষা তুমি–
শ্রেষ্ঠ তোমার দান
***************
কবি পরিচিতি : কবি দিলীপ কুমার মধু: দিলীপ কুমার মধু , মেমারি, পূর্ব বর্ধমানের অধিবাসী। বর্তমানে শিক্ষকতার পেশায় যুক্ত । বিভিন্ন পত্রপত্রিকায় নিয়মিত ছড়া প্রকাশিত হয়। ছোটদের পাশাপাশি বড়োদের মনোরঞ্জন করা ছড়ার উদ্দেশ্য।
আপনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি দাদাভাই
বাংলাদেশের লেখক, গবেষক, অধ্যাপক, কালাচাঁদ মৃত্যুর জীবন ও তাঁর আবিষ্কৃত গন কবিতা তৈরির ধারা মানব সভ্যতাক নতুন পথে এগিয়ে নিয়ে…
আমার রচিত কবিতা প্রকাশ করার জন্য কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ জানাই।
"ঝড় এলেও ভাঙবে না", এই বহু অভিজ্ঞতার গদ্যে কবি, লেখক ও ইঞ্জিনিয়ার শ্যামল মন্ডল খুব টানটান করে নানা অভিজ্ঞতার গল্প…
আমার এই কবিতাটি প্রকাশ করার জন্য মাননীয় সম্পাদক মহাশয়, এবং কাব্যপট পত্রিকার সবাইকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ধন্যবাদ।