শহরে বাবু বললে আমায়-
বললে ওরে পচা,
তোরা তো সব গ্রামে থাকিস
কাজ তোদের কাদা খোঁচা।
ধান কাটিস আর পাট ধুস সব–
গন্ধ পচা জলে নামিস,
পায়ে কাদা আর হাতে গন্ধ নিয়ে–
বলতো কী করে থাকিস?
দুপুর বেলা পান্তা খাস-
সব্জি ও থাকে না তাতে,
আমরা আবার শহুরে বাবু-
এসব নেই আমাদের ধাতে।
তোরা আবার যেখানে-সেখানে ঘুমোস-
চালায় কিংবা গাছের তলায়,
আমাদের আবার রাজপ্রাসাদ
সেই আরামে ঘুম হয়।
আমি বললাম প্রত্যুতরে-
শহুরে আপনি বটে,
আমরা জোগাই খাদ্য
তবেই আপনাদের খাদ্য জোটে।
আর বলছেন কাজের কথা?
ভাগ্যিস যাই মাঠে,
নইলে যে আপনাদের–
অন্ন থাকতো না পাতে।
আরও বলছেন ঘুমের কথা
অট্টালিকা তরে?
আমরা থাকি প্রকৃতির বুকে
যেখানে শিশির ঝরে।
সবুজ পাতার হাওয়ায় আমরা
ঘুমাই গাছের তলায়,
এসব সুখ আপনার ওই-
অট্টালিকায় নাই ।
সব শেষে বলছি বাবু —
একটু শুনুন আমার কথা,
শহর নিয়ে গর্ব করেন–
আপনারা সব অযথা।
গ্রাম না থাকলে শহর আর —
গড়তো নাকো ভবে,
শহুরে বাবুর এত অহংকার-
ঘুচেই যেত কবে।।
—————————————–

আপনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি দাদাভাই
বাংলাদেশের লেখক, গবেষক, অধ্যাপক, কালাচাঁদ মৃত্যুর জীবন ও তাঁর আবিষ্কৃত গন কবিতা তৈরির ধারা মানব সভ্যতাক নতুন পথে এগিয়ে নিয়ে…
আমার রচিত কবিতা প্রকাশ করার জন্য কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ জানাই।
"ঝড় এলেও ভাঙবে না", এই বহু অভিজ্ঞতার গদ্যে কবি, লেখক ও ইঞ্জিনিয়ার শ্যামল মন্ডল খুব টানটান করে নানা অভিজ্ঞতার গল্প…
আমার এই কবিতাটি প্রকাশ করার জন্য মাননীয় সম্পাদক মহাশয়, এবং কাব্যপট পত্রিকার সবাইকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ধন্যবাদ।